প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

অসহায় শীতার্ত মানুষের পাশে ‘ক্লিন চাঁদপুর’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫

কনকনে ঠান্ডা বাতাস। তার সঙ্গে হাড় কাঁপানো শীত। এতেই বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের চরম দুর্ভোগ। তারমধ্যে গত একসপ্তাহ ধরে চাঁদপুরে শীতের তীব্রতা বেড়েছে। শীতে কষ্ট পাওয়া অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে দাঁড়িয়েছে ‘ক্লিন চাঁদপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে নারী-পুরুষ সহ বিভিন্ন লোকদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কুহিনুর রশিদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।


সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্লিন চাঁদপুরের সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরুল কাদের সোহেল।
পিপি কুহিনুর রশিদ বক্তব্যে বলেন, আপনাদের বাসা-বাড়িতে এই শীতবস্ত্র পৌঁছে দেয়ার দরকার ছিল। নানা কারণে দেয়া সম্ভব হয়নি। তবে কলেজের আশপাশের এলাকা হওয়ার কারণে এখানে এনে দেয়া হয়েছে। ক্লিন চাঁদপুর একটি সামাজিক ও মানবিক সংগঠন। সংগঠনটি অসহায় মানুষদের নিয়ে চিন্তা করে এবং কাজ করছে। ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান বিগত দিনেও চাঁদপুরের মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কাজ করেছেন এবং আগামীতেও করবেন তিনি।

এ সময় সভাপতি নুরুল আমিন খান আকাশ বলেন, আমাদের সংগঠন খুবই সু-শৃঙ্খল। যে কারণে আপনাদেরকে একই স্থানে এনে শীতবস্ত্র দেয়া হয়েছে। কারণ, আমরা সবাই শৃঙ্খলার মধ্যে থাকতে চাই। যদিও আপনাদের কষ্ট হয়েছে। সেজন্য দুঃখিত। সকলের সহযোগিতা থাকলে ক্লিন চাঁদপুর সব সময় আপনাদের পাশে থাকবে।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন