প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে দোকানে আগুন, ভেতরে পুড়ে মরল কর্মচারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

 

খবর পেয়ে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে নিহত সাব্বির হোসেন ওই বাজারের জয়নাল ভ্যারাইটিজ স্টোরে শ্রমিকের কাজ করতো। সে পার্শ্ববর্তী শালদাহ গ্রামের আরিফুর রহমানের ছেলে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- জয়নালের ভ্যারাইটিজ স্টোর, ইমাম হোসেনের ফার্মেসি, নজরুলের পল্টি খাদ্যের দোকান, জহির হোসেনের ওয়ার্কশপ, রুবেলের সাইকেলের গ্যারেজ ও টেলু গাজীর ফার্নিচারের দোকান।

 

এবিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ মো: কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে মালামাল পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে সাব্বির হোসেন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সে একটি দোকানে শ্রমিকের কাজ করতেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন