প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরের পাঁচটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৩জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত ৩৩ জন প্রার্থী অলনাইন এবং সরাসরি তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ৪ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) থেকে ৮ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) থেকে ৮ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) থেকে ৯ জন ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহন করেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল থেকে এ তথ্য জানাগেছে।

 

 

আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এই সময়ের মধ্যে আরোও প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করার সম্ভাবনা রয়েছে।

 

খোঁজ নিয়ে জানাগেছে, চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোল বাংলাদেশসহ অন্যান্য রাজনৈতিক দল থেকে একাধিক ব্যাক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শুধুমাত্র চাঁদপুর-৫ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপরীতে বিএনপির আরো ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

প্রাপ্ত তথ্যে জানাগেছে জেলা প্রশাসক কার্যালয় থেকে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে আ ন ম এহসানুল হক মিলন (বিএনপি), আনিসুর রহমান (খেলাফত মজলিস) ও মোশাররফ হোসেন (বিএনপি), চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে তানভীর হুদা (বিএনপি), আলহাজ্ব ড. জালাল উদ্দিন (বিএনপি), ফয়জুন নূর (স্বতন্ত্র), সরকার মাহবুব আহমেদ (স্বতন্ত্র) চাঁদপুর-৩ (সদর হাইমচর) শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি), তোফায়েল আহমেদ (খেলাফত মজলিস), জয়নাল আবেদীন (ইসলামী আন্দোলন), জাহাঙ্গীর হোসেন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), নুরুল ইসলাম (জাকের পার্টি), সেলিম আকবর (গণফোরাম), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে মোঃ আব্দুল হান্নান (বিএনপি),মকবুল হোসেন (ইসলামী আন্দোলন), আবুল কালাম আজাদ (বিএনপি) তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও প্রার্থীরা স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন