প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর–৫ আসনে মাওঃ আবুল হোসাইনের মনোনয়ন পত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় শাহরাস্তি ও হাজীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ কর্মীরা কার্যালয় প্রাঙ্গণে ভিড় করেন।

মনোনয়নপত্র কেনাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে কয়েক ঘণ্টা ধরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

মনোনয়ন পত্র সংগ্রহের সময়ে উপস্হিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও আসন পরিচালক জাহাঙ্গীর আলম প্রাধান, হাজীগন্জ উপজেলা আমীর বিএম কলিম উল্লাহ, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান মজুমদার, হাজীগন্জ পৌর আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সাল, শাহরাস্তি পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওঃ আলমগীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন