প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

উৎসবমুখর পরিবেশে শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি মঈনুল ইসলাম কাজল

লুবনা আক্তার বৃষ্টি, শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫

উৎসবমুখর পরিবেশে শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সাংবাদিক সজল পাল ও জসিম উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, নবাগত সভাপতি সোহেল রুশদি সাধারণ সম্পাদক এমএ লতিফ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী সাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মেঘনা বার্তা প্রকাশক ও সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আবদুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি কামাল হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউর করিম, সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাংবাদিক সাইফুল ইসলাম সিপাত, সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন চাঁদপুর -৫ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন বাদল, এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা পূর্বে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেখে সবাই সন্তোষ প্রকাশ করেন।

বিকেলে সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. শাহজাহান। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মো. মঈনুল ইসলাম কাজল, যৌথ ভাবে সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ ও কামরুজ্জামান সেন্টু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন। নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি সৌদি আরব মোহনা টেলিভিশন ও দৈনিক চাঁদপুর কন্ঠ প্রতিনিধি প্রধান রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন