প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ইউনাইটেড সাউদাম্পটনের মাঠে সহজেই জিতলো

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৪

স্পোর্টস রিপোর্ট: ম্যাচের প্রথম ৩০ মিনিট ইউনাইটেডের ওপর ছড়ি ঘোরালো সাউদাম্পটন। তবে পরে ঠিকই নিজেদের গুছিয়ে নিলো রেড ডেভিলরা। আর তাতে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে এরিক টেন হাগের শিষ্যরা।

আজ প্রিমিয়ার লীগের ম্যাচে সাউদাম্পটনের মাঠে ৩-০ গোলে জিতেছে ইউনাইটেড। দলটির হয়ে একটি করে গোল করেন মাতিয়াস ডি লিখট, মার্কাস রাশফোর্ড ও আলেহান্দ্রো গারনাচো। ৪ ম্যাচে ২ জয় আর ২ হারে টেবিলের ৮ নম্বরে ইউনাইটেড।

ম্যাচের ৩১তম মিনিটে পেনাল্টি পায় সাউদাম্পটন।  ইউনাইটেডের পর্তুগিজ ডিফেন্ডার দিয়োগো দালত বক্সের মধ্যে সাউদাম্পটনে অভিষিক্ত টাইলার ডিবলিংকে ট্যাকল করলে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ক্যামেরন আর্চারের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলকিপার আন্দ্রে ওনানা।

৩৫তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে দুর্দান্ত হেডে ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেন ডি লিখট। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাশফোর্ড। ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান ৩-০ করেন ইউনাইটেডের আর্জেন্টাইন ফুটবলার গারনাচো।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন