প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ বনফুল সংঘের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

শীতের তীব্রতা বাড়তে থাকায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হাজীগঞ্জ বনফুল সংঘ। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে দরিদ্র মানুষের মাঝে ৩০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কনকনে শীতে যখন নিম্নআয়ের মানুষগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, তখন বনফুল সংঘের এই উদ্যোগ তাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দেয় ও তাদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

হাজীগঞ্জ বনফুল সংঘের সভাপতি বাবু রুহিদাস বনিক এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

হাজীগঞ্জ বনফুল সংঘের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জব্বার।

এসময় আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বনফুল সংঘের সাবেক সভাপতি,আধুনিক হাজীগঞ্জের রূপকার ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী,সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন ফারুক, সহ-সাধারন সম্পাদক মাইনউদ্দিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম,কার্যকরী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম,উপদেষ্টা মন্ডলের সদস্য ইকবালুজ্জামান ফারুক,মোঃ শাহ জামাল,সম্মানিত সদস্য ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ প্রমুখ।

হাজীগঞ্জ বনফুল সংঘের সভাপতি বাবু রুইদাস বনিক বলেন, ‘শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। বনফুল সংঘ সবসময় মানবিক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

হাজীগঞ্জ বনফুল সংঘের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান বলেন, ‘মানবতার সেবায় কাজ করাই বনফুল সংঘের মূল উদ্দেশ্য। সংগঠনের সহায়তায় আমরা ৩০০ কম্বল বিতরণের মাধ্যমে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন,তাহলেই একটি মানবিক সমাজ গড়ে উঠবে। ’

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন