প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি থানার নির্বাচন অফিস থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম গ্রহণের পর আসিফ মাহমুদ জানান, ‘সরকারে দেড় বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচনি এলাকায় সেবামূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে চাই।’

এ সময় তিনি জানান, জুলাই মাসের অভ্যুত্থানের নায়কদের লক্ষ্য করা হচ্ছে এমন তথ্য থাকায় নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এছাড়া ধানমন্ডি-১০ এলাকায় ইতোমধ্যেই নির্বাচনি পোস্টার এবং বুথ বসানো হয়েছে, যা আচরণবিধি লঙ্ঘনের সম্ভাবনা তৈরি করছে। তিনি নির্বাচন কমিশনকে এই বিষয়ে সতর্ক ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

গত ১০ ডিসেম্বর, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—পদত্যাগ করেন।

 

ঢাকা-১০ আসনের নির্বাচনী এলাকায় ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ অন্তর্ভুক্ত। বিএনপির পক্ষ থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি।

অন্যদিকে, জামায়াতের প্রার্থী হিসেবে এ আসনে লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার, যিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন