প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

প্রবাসী কল্যাণ উপদেষ্টার হাত থেকে সৌদি প্রবাসী আবদুল গনি সিআইপি ও NRB সম্মাননা গ্রহণ

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫

বাগান বাজারের কৃতি সন্তান আবদুল গনি CIP ও NRB পুরস্কারে ভূষিত বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রদত্ত CIP (Commercially Important Person) & NRB (Non-Resident Bangladeshi) ২০২৪-২০২৫ সম্মাননায় ভূষিত হয়েছেন বাগান বাজার ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সৌদি আরব প্রবাসী  আবদুল গনি।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে  বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বৈধ রেমিট্যান্স প্রেরণ, ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানন
প্রদান করা হয়।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের   আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডঃ আসিফ নজরুলের হাত থেকে সিআইপি ও এনআরবি সম্মাননা বেস্ট গ্রহণ করেন প্রবাসী ব্যবসায়ী আবদুল গনি।

এবছর দেশব্যাপী ৮৬ জন CIP এর মধ্যে চট্টগ্রাম জেলার প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ ৩৪ জনকে CIP হিসেবে নির্বাচিত করা হয়েছে।
যার মধ্যে ফটিকছড়ির মতিন নগর, বাগান বাজার ইউনিয়ন থেকে আবদুল গনির নাম রয়েছে, এবং অন্যান্য উপজেলাগুলোর অনেক দক্ষ প্রবাসীও তালিকায় স্থান পায় ৷

সৌদি আরব থেকে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সিআইপি ও এনআরবি সম্মাননা পেয়েছেন তিনজন।

সিআইডি পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ী আবদুল গনি সৌদি আরবে দীর্ঘ প্রবাস জীবনে কঠোর পরিশ্রম, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে   একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

প্রবাসে অবস্থান করেও তিনি দেশের মানুষের কল্যাণে নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিশেষ করে শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে তার অবদান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

রাষ্ট্রীয় এই স্বীকৃতি সম্পর্কে স্থানীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা  বলেন
চট্টগ্রাম বাগান বাজারের কৃতি সন্তান
আবদুল গনির এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো বাগান বাজার ইউনিয়ন তথা ফটিকছড়ি উপজেলার জন্য গর্বের।
তার সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে ।

এ উপলক্ষে বাগান বাজার ইউনিয়ন প্রবাসী ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দেশ ও মানুষের কল্যাণে তার অবদান
অব্যাহত রাখবেন । মানুষের কল্যাণে তিনি কাজ করে যাবেন বলেও প্রত্যাশা করেন প্রবাসীরা।

আবদুল গনির সিআইপি প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি,মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ সংগঠনের সদস্যরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন