প্রিন্ট তারিখ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ড. মহিউদ্দিন খান আলমগীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান (ম.খা) আলমগীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ড. মহিউদ্দিন খান আলমগীর মানিলন্ডারিংয়ের মাধ্যমে সাবেক দি ফারমার্স ব্যাংক লি. জামালপুরের (বর্তমানে পদ্মা ব্যাংক লি.) বকশীগঞ্জ শাখার ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করে উৎসবিহীন সন্দেহজনক লেনদেনের মাধ্যমে গোপন ও ছদ্মাবৃত করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), ৪(৩) ধারায় অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে।

মহিউদ্দিন খান আলমগীর দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুতরাং অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন