১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহ্বায়ক আবু তৈয়ব মুহাম্মদ সেলিম ,সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম মানিক মিয়াজী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সদস্য নুর আলম,নাসির হোসেন সহ শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদ্যসরা ।