প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে মহান বিজয় দিবসে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পুলিশ সুপার মো. রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুল চাকমার সঞ্চালনায় শুরুতে ধর্মগ্রন্থ পাঠ ও নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

 

পরে ৬০ জন (১৮ জন জীবিত ও ৪২ জন মৃত) বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে ফুল দিয়ে বরণ এবং জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

পরবর্তীতে উপস্থিত সবাইকে নিয়ে পুলিশ সুপার মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নুর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মো. লুৎফর রহমান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন