প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

মাহির তালুকদার আলম
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫

যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার এনডিসি, দূতাবাসের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতসহ দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, প্রথম সচিব মো. ইলিয়াছুর রহমান এবং তৃতীয় সচিব মামুনুর রশিদ,

এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার এনডিসি, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ স্কুলের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন