প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

কচুয়ায় শাহরাস্তি থানার এক বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামী তুহিন হোসেন (২৯) কে আটক করেছে পুলিশ।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম। গ্রেফতারকৃত তুহিন হোসেন উপজেলার আশ্রাফপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

কচুয়া থানার ওসি মোহাম্মাদ বোরহান উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তুহিন হোসেনের বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকের মামলা রয়েছে এবং তাকে সোমবার চাঁদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন