ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার, গ্রেফতার সাবেক শিবির নেতা শিক্ষক রাইয়ান বাতেন!

Chandpur Tribune
নভেম্বর ৪, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাইয়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত রেকর্ড অনুযায়ী, ২০২৬ সালের ২৮ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের তথ্য প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর পরিচয় সামনে আসায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডে জড়িত থাকার দাবি ছড়িয়ে পড়েছে।

তবে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত রেকর্ডে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের দাবিটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। রাইয়ান আবদুল বাতেনের শিক্ষাগত ও পেশাগত পরিচয়ের বিষয়ে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তিনি বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।